সব পোস্ট
Skin Care 1 মিনিট পড়া

ব্রণের ঘরোয়া চিকিৎসা ও করণীয়

ব্রণের ঘরোয়া চিকিৎসা ও করণীয়- ১. মুখ পরিষ্কার রাখুন। দিনে ২ বার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। অতিরিক্ত ঘষাঘষি করবেন না। ২. বরফ সেঁক। পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে ১–২ মিনিট ব্রণের ওপর ধরলে...

ব্রণের ঘরোয়া চিকিৎসা ও করণীয়

ব্রণের ঘরোয়া চিকিৎসা ও করণীয়-

১. মুখ পরিষ্কার রাখুন।

দিনে ২ বার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। অতিরিক্ত ঘষাঘষি করবেন না।

২. বরফ সেঁক।

পরিষ্কার কাপড়ে বরফ মুড়ে ১–২ মিনিট ব্রণের ওপর ধরলে ফোলা ও ব্যথা কিছুটা কমতে পারে।

৩. তৈলাক্ত খাবার ও চিনি পরিহার করুন।

কিছু মানুষের ক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি, ফাস্টফুড ও সফট ড্রিংক ব্রণ বাড়াতে পারে।

৪. পর্যাপ্ত পানি পান করুন।

শরীর হাইড্রেটেড থাকলে ত্বকের জন্য ভালো।

৫. ব্রণ খোঁটাবেন না।

এতে দাগ ও ইনফেকশনের ঝুঁকি বাড়ে।

৬. পরিষ্কার বালিশের কভার ও তোয়ালে ব্যবহার করুন।

ময়লা কাপড় থেকে ব্রণ বাড়তে পারে।

এরপরও যদি ব্রণ নিয়ন্ত্রণ না থাকে তাহলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সচেতনতায়- ডাঃ মোঃ মামুনুর রশিদ চর্ম, যৌন (সেক্স), এলার্জী, চুল, নখ ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ

কনসালটেশন দরকার?

ব্যক্তিগত সমস্যার জন্য সরাসরি ডাক্তারের পরামর্শ নিন। অনলাইন তথ্য প্রেসক্রিপশনের বিকল্প নয়।

অ্যাপয়েন্টমেন্ট বুক করুন